জয়পুরহাট প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারীর দ্রুত সুস্থতা কামনায় জয়পুরহাটে জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জয়পুরহাট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, জেলা যুবদলের সদস্য সচিব শরীফুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, ছাত্র দলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী আব্দুল বারীর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর পরিবারের সদস্যদের সুস্থতার জন্যও দোয়া করেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ধানখেতে পড়ে যায়।
এতে প্রতিমন্ত্রীসহ কয়েকজন আহত হন। পরে প্রতিমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/