জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে ১২৭৫ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ এক লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
৫ সেপ্টেম্বর (শনিবার) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোগর ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন পাকা রাস্তার পাশে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (২৯), মিত্রবাটী এলাকার মৃত রামপ্রসাদের ছেলে প্রদিপ দাস (২০)।এসময় শ্যামদাস নামে আরো একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারীর নির্দেশনায় এসআই নিতাই চন্দ্র তার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত সাড়ে আটটায় উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। পরে তাদের কাছ থেকে বিক্রির জন্য রক্ষিত ১২৭৫ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১,০৩,০০০ (এক লাখ তিন হাজার) টাকা উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, উপজেলায় মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/