জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মহামান্য রাষ্ট্রপতি। এর মাধ্যমে শিক্ষাদীক্ষায় পিছিয়ে থাকা এই সীমান্তবর্তী অঞ্চলে উচ্চশিক্ষার এক নতুন দিগন্তের সূচনা হলো।
সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার পর সদর উপজেলার মহেশালী রেলঘুন্টি এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রপতি।
এসময় তিনি আরো বলেন, "একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা। এই বিশ্ববিদ্যালয় শুধু এই জেলার নয়, বরং পুরো উত্তরাঞ্চলের তরুণ প্রজন্মের মেধা বিকাশে এবং কর্মসংস্থান সৃষ্টিতে ঐতিহাসিক ভূমিকা রাখবে।" তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শুরু থেকেই সেশনজটমুক্ত এবং আধুনিক গবেষণা-নির্ভর শিক্ষাদানের আহ্বান জানান।
এসময় তিনি, সংঘাত বা প্রতিশোধ নয়, সবাইকে সহনশীলতার মনোভাব নিয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের এই খবর ছড়িয়ে পড়ার পর পুরো ঠাকুরগাঁও জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থীরা আনন্দ মিছিল বের করেন।
স্থানীয় এক শিক্ষার্থী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমাদের ঘরের কাছে উচ্চশিক্ষার এমন সুযোগ তৈরি হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এখন আর কষ্ট করে দূরে গিয়ে পড়াশোনা করতে হবে না।
"সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে কয়েকটি অনুষদের অধীনে বেশ কিছু আধুনিক ও কর্মমুখী বিষয় নিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকেই এই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/