রক্তে কি ধর্মের পরিচয় মেলে, প্রশ্ন ভারতীয় হাইকমিশনারের

আপডেট: September 12, 2026 |
f 16
print news

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যত মত, তত পথ। তবে যারা বিভাজনে যায় তাদের সঙ্গে বিভাজনে যাওয়া উচিত নয়। যখন সারা বিশ্বে করোনাভাইরাস দেখা দিয়েছিল তখন কি- কে মুসলিম, কে হিন্দু বা কে কোন ধর্মের সেটা বিবেচনা করে আক্রান্ত হয়েছিল? আক্রান্ত হয়েছে কারণ সে মানুষ। এরপর যখন কারোনার ভ্যাকসিন দেয়া শুরু হলো- তখন তো মুসলিম, হিন্দু বা খ্রিস্টানের জন্য আলাদা ভ্যাকসিন তৈরি হয়নি। ভ্যাকসিন তৈরি হয়েছে মানুষের জন্য। আসলে কেউ কি বলতে পারবে- রক্তে কি পরিচয় মিলে? যারা বিভাজন করেন তারা কি বলতে পারবে? কেউ বলতে পারবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে কবীর-লালন ভাবসংগীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

যারা ধর্মের নামে ব্যবসা করে, তারাই মানুষে বিভাজন তৈরি করে। এসময় ভারতের সাধক কবি সন্তু কবীর ও বাংলাদেশের সাধক কবি লালনের জীবনাদর্শ তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, কোনো ধর্মেই বিভাজনের কথা নেই। যুগে যুগেই লোকেরা বিভাজনের চেষ্টা করে। শান্তির পথ প্রতিষ্ঠায় অনেক লড়াই করতে হয় জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে শান্তি প্রতিষ্ঠা করার আহ্বানও জানান ভারতীয় হাইকমিশনার।

Share Now

এই বিভাগের আরও খবর