দেশে ফিরেই আওয়ামী লীগকে বাঁধনের বার্তা

আপডেট: September 14, 2026 |
f 21
print news

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরেছেন তিনি।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দলটির নেতাদের সতর্ক করেছেন বাঁধন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বড় একটি রাজনৈতিক দল। সাময়িকভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভবিষ্যতে তারা আবার রাজনীতি করবে। তাই এমন রাজনৈতিক রূপরেখা তৈরি করা উচিত নয়, যা পরবর্তীতে দলটির জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। রাজনৈতিক খবর

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘যারা বড় বড় লিডার আছেন; তাদের কাছে একটাই অনুরধ করব। আপনারা একটা বড় দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে; কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন।’বাঁধন আরও বলেন, ‘আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটার কিন্তু একটা রূপরেখা আপনারা তৈরি করেছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করবেন না, যেটার জন্য ভবিষ্যতে আপনাদের লজ্জিত হতে হবে।’

Share Now

এই বিভাগের আরও খবর