জয়পুরহাট প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিশাল একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সদস্য আলী হাসান মুক্তা, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, ক্ষেতলাল থানা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান এবং কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ।
বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/