জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের সাথে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রশাসকের সাথে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ১১ জন প্রশিক্ষণার্থীকে জয়পুরহাট জেলায় সংযুক্ত করা হয়। ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে তাদের এই মাঠ পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং জেলা পরিষদের সচিব সরকার মোহাম্মদ রায়হান।
মতবিনিময় সভায় জেলা পরিষদের সামগ্রিক কর্মকাণ্ড, স্থানীয় সরকার ব্যবস্থার গতিশীলতা এবং মাঠ পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।
জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও অতিথিবৃন্দ একসঙ্গে সৌজন্য আলোকচিত্রে অংশ নেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/