জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে "সমসাময়িক কৃষি ও সুষ্ঠু সার ব্যবস্থাপনা" বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করা হয়।
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
উপ সহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা বানু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা এবং কৃষক- কৃষাণি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায়, এলাকার কৃষি ক্ষেত্রে সার্বিক অগ্রগতি, সমসাময়িক কৃষি সমস্যা এবং কৃষকদের মধ্যে সুষম ও সুষ্ঠু সার বণ্টন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সঠিক নিয়মে কৃষি কার্যক্রম পরিচালনা ও সার ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য জোর তাগিদ দেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/