কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এ তথ্য জানান।
অভিযুক্ত তৌহিদের বিরুদ্ধে দুইটি হত্যাসহ থানায় অন্তত সাতটি এবং তার ভাই তানজিরের বিরুদ্ধে রয়েছে একটি মামলা।
নিহত আবু কাউছার কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী ছিলেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, যে জমিটি নিয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে জমিটি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের। তৌহিদ ওই জমিতে রিসোর্ট বানানোর উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার এতে বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত। বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা যুবদল কর্মী আবু কাউসারের ওপর হামাল চালায়।
তিনি আরও বলেন, এ হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে তানজিরকে গ্রেফতার করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/