মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন ইশরাক হোসেন

আপডেট: October 18, 2026 |
f 57
print news

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে গণমাধ্যমকে এসব কথা বলেন ইশরাক হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজ সংসদীয় এলাকার মানুষের অভিযোগের ভিত্তিতে সেখানে গেছেন।

তিনি জানান, ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা চলে। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।

ইশরাক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশ কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রতিবারই পুলিশ ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছে। তাদের জনবল সংকট ও গাড়ি না থাকার কথাও বলা হয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি চালায়। এ কারণেই তাঁর হাতে অস্ত্র ছিল।

তিনি বলেন, ‘আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি। যাতে করে দ্বিতীয়বার আর মাদকের আস্তানা গড়ে তুলতে না পারে।’

Share Now