জয়পুরহাট প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ৮টা ৪০ মিনিটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত।
এ ছাড়া বিকেল ৩টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে।
সভা থেকে গৃহীত কর্মসূচিগুলো সফল করতে জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/