মোহাম্মদ রেজাউল করিম, স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে সরকারি নিবন্ধিত এনজিও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)। মশার বিস্তার রোধ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে সংগঠনটি চট্টগ্রামের আগ্রহী স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ১০০টি মশা নিধনের স্প্রে মেশিন এবং প্রতিটি মেশিনের সাথে ১ লিটার করে রাসায়নিক বিতরণ করবে।
আয়োজকেরা জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক চট্টগ্রামের যেকোনো স্বেচ্ছাসেবী সংগঠন অনলাইন লিংকের (https://helpnhelper.com/en/events) মাধ্যমে আবেদন করতে পারবে।
গৃহীত আবেদনগুলোর মধ্য থেকে নির্বাচিত সংগঠনগুলোর মাঝে আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৩টায় আগ্রাবাদ কনভেনশন হলে এই স্প্রে মেশিন ও রাসায়নিক সামগ্রী বিতরণ করা হবে।
আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “চট্টগ্রামে বর্তমানে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে।
কেবল সরকারের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজের পরিবার ও এলাকাবাসীকে সুরক্ষিত রাখতে সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”
সংগঠনটির পক্ষ থেকে সামাজিক দায়িত্ববোধ থেকে সবাইকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/