জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সাধারণ সভা ও পরিচিতি পর্ব অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পীরগঞ্জ পূর্ণিমা কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
অনুষ্ঠানের শুরুতেই নবনির্বাচিত কমিটির সকলকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন আমন্ত্রিত অতিথিরা। পরে কমিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্বরুপ ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দার বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, ভেজাল রোধ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের ভূমিকা অনস্বীকার্য। সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে হলে আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন এবং জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে।
এসময় ঔষধ ব্যাবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার নিষিদ্ধ কোন ঔষধ যেন ফার্মেসীতে না রাখা হয় আমরা অভিযোগ পেলে আইনগত বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। ব্যবসায়ীদের যেকোনো জরুরি সমস্যা, যেমন অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা রয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করতে হবে। সমিতি যেন শুধুমাত্র নামেমাত্র না থেকে প্রকৃত অর্থে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে, সে জন্য গঠনতন্ত্র অনুযায়ী নিয়মিত সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ রাখতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ কমিটির সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্যে বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে এবং তাদের ন্যায্য অধিকার রক্ষায় আমি সর্বদা সচেষ্ট ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করতে হলে আমাদের সমিতির কার্যক্রমকে আরও আধুনিক, সুসংগঠিত এবং গতিশীল করতে হবে। সমিতির প্রতিটি কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে সাধারণ ব্যবসায়ীরা আস্থার সংকট অনুভব না করেন।ব্যবসায়ীদের মধ্যে ভেদাভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি।
এসময় তিনি, ব্যবসায়ীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং নবনির্বাচিত কমিটিকে এলাকার ব্যবসায়িক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং চাঁদাবাজি বা যেকোনো ধরনের হয়রানি রোধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। ।
এছাড়াও অনুষ্ঠানে পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা জয়নাল আবেদীন বাবুল,পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজিমুল হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুসরতে খুদা রানা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং পূর্ব চৌরাস্তা ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/