মোঃ মিশিকুল মন্ডল, জয়পুরহাট প্রতিনিধিঃ যে বয়সে খেলাধুলা আর হাসি-আনন্দে মেতে থাকার কথা, সেই বয়সেই কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার মধ্যে দিন কাটছে পাঁচ বছরের শিশু সুমাইয়ার।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রোয়াইড় গ্রামের শিশু মোছাঃ সুমাইয়া আক্তারের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন তার বাবা-মা।
বাবা মোঃ মামুন রশীদ ও মা মোছাঃ রুমি খাতুন অত্যন্ত অসচ্ছল। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালাতেই যেখানে কষ্ট, সেখানে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন ও প্রবাসীদের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি।
সুমাইয়ার চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা
রোগীর নাম: মোছাঃ সুমাইয়া আক্তার।
পিতা: মোঃ মামুন রশীদ।
ঠিকানা: রোয়াইড়, ক্ষেতলাল, জয়পুরহাট।
বিকাশ নম্বর: 01707130965
আসুন, আমরা সবাই সামর্থ্য অনুযায়ী ছোট্ট সুমাইয়ার পাশে দাঁড়াই। আপনার সামান্য সহযোগিতায় অব্যাহত থাকতে পারে শিশুটির চিকিৎসা।
মানবিক সহযোগিতাই হোক সুমাইয়ার পরিবারের নতুন আশার আলো।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/