জয়পুরহাট প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে হত্যা ও দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী জেলা কৃষকদল।
বৃহস্পতিবার বিকেলে জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্যসচিব কাজী মনজুরে মওলা পলাশের নেতৃত্বে মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল থেকে রাজু মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ সময় দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধেও প্রতিবাদ জানান নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে জেলা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/