জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ৫০০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। শীতের শুরুতেই এমন মানবিক সহায়তা পেয়ে উচ্ছ্বাস ও স্বস্তি প্রকাশ করেছেন উপকারভোগীরা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাণীশংকৈল মডেল সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় অসহায় ও শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আকিজ-মনোয়ারা ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী ম্যানেজার শিমুল মাহমুদ, সহকারী ম্যানেজার আতিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা।
পুরো আয়োজনটির সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর রাণীশংকৈল-হরিপুর জোনের পরিবেশক সফিকুল ইসলাম। এ ছাড়া বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব।
উপস্থিত অতিথিরা জানান, প্রতি বছরের মতো এবারও শীতের তীব্রতা বাড়ার আগেই প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। কম্বল হাতে পেয়ে নিম্নআয়ের মানুষ ও ছিন্নমূল পরিবারগুলো ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/