জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জেলা বিএনপির আয়োজনে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। পাশাপাশি তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুল কালাম মো. শরফুদ্দিন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/