জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থা সুস্পষ্ট, প্রধানমন্ত্রী সংসদেও সেটা বলেছেন। বিএনপি সরকার নোট অব ডিসেন্টের মতো করে, যেভাবে আমাদের নির্বাচনি ইশতেহারে এবং নির্বাচনি পথযাত্রায় বলা হয়েছে, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছিল সেটাকে শতভাগ বাস্তবায়ন করা হবে। এই ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/