মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার সকালে নিজ কাযালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এদিকে জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ বলেও জানান চিফ প্রসিকিউটর।
মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে আনতে এয়ারক্রাফট পাঠানোর আবদার নজিরবিহীন ঘটনা।
সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভারতে পলাতক নেতাদের কর্মকাণ্ডে আওয়ামী লীগের সন্ত্রাসী পরিচয় স্পষ্ট হচ্ছে।
এদিকে জিয়াউল আহসানের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তার মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল, তার মৃত্যুদণ্ড ও সম্পত্তি বাজেয়াপ্ত চায় রাষ্ট্রপক্ষ। একই প্রত্যাশা সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিরও।
মঙ্গলবার যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করে বিটিভি। জিয়াউল আহসানের যুক্তিতর্কে অংশ নিতে ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল।
আগামি ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মত রায় হবে কোনো গুমের মামলার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/