শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কিনা তা খতিয়ে দেখা হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সাথে যারা ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় যাদের আশ্রয় প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ আছে বলেও জানান চিফ প্রসিকিউটর।
বুধবার (২৫ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সরকারের সিদ্ধান্তে সারাদেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন বলে জানান তিনি। সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েক শীর্ষ মানবতা বিরোধী অপরাধের বিচার হলেও জেলা পর্যায়ের অনেক নেতাদের এখনো আইনের আওতায় আনা যায়নি বলে জানান চিফ প্রসিকিউটর। এবার সেই উদ্যোগ নিতেই প্রতিটি জেলায় যাচ্ছে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। ১৬ বছর আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে বলে জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে, সব রাজনৈতিক দলকে সহযোগিতা করতে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘গুমের শিকার প্রায় ২০০ জনের এখনো সন্ধান পাওয়া যায়নি। এসব অভিযোগের বিষয়ে সম্মিলিতভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে যত দ্রুত সম্ভব আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করব।’
তদন্তাধীন মামলার অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, বিএনপি নেতা সুমনসহ অন্য সব গুমের মামলার তদন্ত চলমান রয়েছে। বিশেষত গুমের শিকার ২০০ জনের মতো ভুক্তভোগীর এখনো সন্ধান পাওয়া যায়নি। তাঁরা বেঁচে আছেন কি না, সেটিও নিশ্চিত নয়। তাই আমরা সব গুমের বিষয়ে সম্মিলিত তদন্ত করছি।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/