করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরীক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে লন্ডনের একটি হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়েছে। তিনি এখন অক্সিজেন সাপোর্টে রয়েছেন।
করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হবার পর টানা দশদিন প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং এস্টেটে কোয়ারেন্টিনে ছিলেন বরিস জনসন। রোববার রাতে শরীররের তাপমাত্রা বেড়ে যাওয়া তাকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তার শারীরীক অবস্থা আরও খারাপের দিকে মোড় নেওয়ায় সোমবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আইসিইউ স্থানান্তর করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরীক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ মার্চ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস ধরা পড়ে। তখন থেকেই তিনি আইসোলেশনে ছিলেন।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/