দেশের চলমান সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, আগামীকাল শুক্রবার দুপুর ১২ টায় গুলশান চেয়ারপার্সন অফিসে মহাসচিব সমসাময়িক বিষয়গুলো নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/