চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাটস্থ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে মারা যাওয়া ব্যক্তির নাম বজল আহমদ (৬৫)। তিনি চট্টগ্রাম নগরীর সাগরিকা সরাইপাড়া এলাকার বাসিন্দা।
সূত্র জানায়, করোনাভাইরাসে আক্রান্ত বজল আহমদ বিআইটিআইডি হাসপাতালের আইসোলেশনে ভর্তি ছিলেন। তিনি অন্যান্য রোগেও ভুগছিলেন। সর্বশেষ শ্বাসকষ্টের কারনে তাকে অক্সিজেন দেয়া হচ্ছিল। শুক্রবার সকাল ৯টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. এম এ হাসান চৌধুরী।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/