বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ২,৫২৩ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪২,৮৪৪ জন।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ২,০২৯ জন। এর আগের দিন বুধবার ১,৫৪১ জন আর মঙ্গলবার ১,১৬৬ জন শনাক্ত হয়েছিলেন। এছাড়া গত সোমবার ১,৯৭৫ জন; গত রবিবার ১,৫৩২ জন; গত শনিবার ১,৮৭৩ জন; গত শুক্রবার ১,৬৯৪ জন শনাক্ত হয়েছিলেন।
আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/