পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক, সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল হাসনাত আবদুল্লাহ'র স্ত্রী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ'র মা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানারা আব্দুল্লাহ মারা গেছেন।
রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।
শাহানারা আব্দুল্লাহ ছিলেন একজন সমাজসেবক ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভয়াল কালরাতের প্রত্যক্ষদর্শী।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/