টানা তিন দিন রেকর্ড সংক্রমণের পর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে কিছুটা কমেছে আক্রান্ত ও প্রাণহানি। তবে ইতোমধ্যেই ভাইরাসটির ভুক্তভোগী ১৩ লাখ ছাড়িয়েছে। যাতে পৃথিবী ছাড়তে হয়েছে ৫৭ হাজার ব্রাজিলিয়ানকে।
এর মধ্যে ৭ লাখের বেশি রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
বাংলাদেশ সময় আজ রবিবার সকাল পর্যন্ত দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৮৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৯৯৪ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৫৭ হাজার ১০৩ জনে ঠেকেছে।
আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ভাইরাসটির এখন প্রধানকেন্দ্র ব্রাজিল।
যা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলেছে। যার ভয়াবহতার শিকার পেরু, চিলি ও মেক্সিকোর মতো দেশগুলো। যার প্রত্যেকটিতে আক্রান্ত লাখ ছাড়িয়েছে। এদিকে করোনার ভয়াবহতা থেকে খুব সহসাই যে মুক্তি মিলছে না বিশ্ববাসীর, তা অনেকটা স্পষ্ট। ভাইরাসটি ইউরোপে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
যাতে সরকারের পদক্ষেপের পাশাপাশি ও জনসাধারণের সচেতনতা ছিল অনেক বেশি। প্রতিদিনই রেকর্ড আক্রান্তে শেষ পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/