ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত ১টার দিকে মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে প্লেনশিট ভর্তি (বগুড়া ট-১১-২৩৩৯) একটি ট্রাক বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করে। রাত ১টার দিকে মহাসড়কের চড়পাড়া নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি আইল্যান্ডের ওপর উঠিয়ে দেন।
এ সময় প্লেনশিটের রশির বাঁধন ছিঁড়ে ট্রাকের মধ্যে ঘুমিয়ে থাকা তিনজনের ওপর পড়ে। এতে তিনজনই মারা যান।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দুলাল জানান, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/