আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনৈতিক প্রস্তাব ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন শারমীন আক্তার সাথী নামে এক তরুণী। শনিবার (২৮ জুন) রাজধানীর হাতিরঝিল থানায় এসব অভিযোগ করে জিডি করেন ওই তরুণী।
সাধারণ ডায়েরিতে তরুণী অভিযোগ করেন, হিরো আলম বগুড়া নামে ফেসবুক থেকে একাধিকবার আমার ফেসবুকে অশ্লীল ভাষায় বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকেন। আমাকে বিভিন্নভাবে সমাজের কাছে হেয় করার জন্য চেষ্টা চালিয়ে যান। বিষয়টি নিয়ে মুখ খুললে আমার উপর ক্ষিপ্ত হয়ে হিরো আলম আমাকে ফোন করে প্রাণনাশের হুমকি দিতে থাকেন।
তবে হিরো আলম বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন করা হচ্ছে। আপনি দেখবেন ঐ স্ক্রিনশট আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যায়নি। আমি ব্যবহার করি Hero alom bogura নামের অ্যাকাউন্ট। কিন্ত মেয়েটির কাছে মেসেজ গিয়েছে Hero alom নামের একটি অ্যাকাউন্ট থেকে।
হিরো আলম ফেসবুক লাইভে এসে তার বিরুদ্ধে তার অভিযোগ অস্বীকার করেন। এছাড়াও তার পেছনে কেউ কলকাঠি নাড়ছে বলে অভিযোগ তোলেন। তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থাও নিতে চান তিনি।
এর আগে হিরো আলম ওরফে আশরাফুল আলমের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ও হ্যাকড হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/