লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: July 5, 2020 |
print news

নাটোরের লালপুরে ডোবার পানিতে ডুবে মুন্না (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুন্না উপজেলার কচুয়া গ্রামের সাবদুল হোসেনের ছেলে।

আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে মুন্না বাড়ির পাশে খেলা করার সময় একটি ডোবার পানিতে পড়ে যায়।

তাঁকে অনেক খোঁজাখুঁজি করার পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now