ভারতে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৪২ জন মারা গেছেন। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৬৬ হাজার ৯৯৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে মারা গেছেন ৪৭ হাজার ৩৩ জন। শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৯৫ হাজার ৯৮২ জন। সুস্থতার হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা ও গুজরাট।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ১৮ হাজার ৬৫০ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৫ হাজার ২৭৮ জন এবং দিল্লিতে ৪ হাজার ১৫৩ জন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/