অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন নৌবাহিনীর প্রধান এম শাহীন ইকবাল। আজ (বৃহস্পতিবার) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌপ্রধানকে নতুন র্যাঙ্ক ব্যাজ পড়িয়ে দেওয়া হয়। তাঁকে র্যাঙ্ক ব্যাজ পড়ান সেনাবাহিনী ও বিমানবাহিনী প্রধান।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে দেশের সমুদ্রসীমাকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। সমুদ্রসীমা ব্যবহার করে কোন গোষ্ঠী যেন চোরাচালান বা সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালাতে না পারে সে ব্যাপারে তৎপর থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/