ঢাকা-দুবাই-ঢাকা রুটে বাড়ছে এমিরেটসের ফ্লাইট। এ রুটে অতিরিক্ত আরও দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। এতে ঢাকায় এয়ারলাইন্সটির সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৯টি। আগামী ৪ অক্টোবর থেকে সোম ও শুক্রবার অতিরিক্ত এ ফ্লাইটগুলো পরিচালিত হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এমিরেটস।
এতে বলা হয়, ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর। ইকে ৫৮৩ ফ্লাইটটি সকাল ১০টায় ঢাকা ছেড়ে দুপুর ১টায় দুবাই পৌঁছাবে। অন্যদিকে ইকে ৫৮২ একই দিন রাত ২টায় দুবাই ছেড়ে সকাল ৮টায় ঢাকায় অবতরণ করবে। emirates.com ওয়েবসাইট কিংবা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট বুক করা যাবে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/