দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৭২ জনে।
একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/