মিয়ানমারের সামরিক জান্তা জেনেভা কনভেনশন লংঘন করে বাংলাদেশের সীমান্তে সেনা সমাবেশে ঘটিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশে বসবাসরত রাখাইন সম্প্রদায়।
মিয়ানমারের আরাকানে রাখাইন বৌদ্ধদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধনে এসব অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, মিয়ানমারের সামরিক জান্তা সব ধরনের আন্তর্জাতিক আইন লংঘন করে রাখাইনদের ওপর গণহত্যা চালাচ্ছে। কয়েক লাখ রাখাইনকে বাড়িছাড়া করা হয়েছে।
আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলোকে আরাকানে প্রবেশ করে নির্যাতিত রাখাইন সম্প্রদায়কে ত্রাণ সরবরাহ করতে বাধা দেয়া হচ্ছে। আরাকানে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/