ঢাকার মিরপুরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর নাজমা আক্তার জানান, ১৭ অক্টোবর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের একটি ভবনে আগুন লাগে।
তিনি জানান, আগুন লাগার খবরে দুটি ইউনিট কাজ করে ৫টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভবনটির নিচতলায় ফ্রিজের গুদাম। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা দাবি করলেও এখন পর্যন্ত আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/