পূজায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন মার্লিন

আপডেট: October 24, 2020 |
print news

এই সময়ের তরুণ কণ্ঠশিল্পী মার্লিন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হয়েছেন কণ্ঠশিল্পী মার্লিন। এই গানে আরও কণ্ঠ দিয়েছেন সন্দীপন, চম্পা বণিক, কিশোর দাশ, অপু আমান, অনন্যা আচার্জি, কে ডি উজ্জ্বল, সিঁথি সাহা।

‘অঞ্জলি তব চরণে’ শিরোনামের এই চমৎকার গানটি লিখেছেন অধরা জাহান। এর সুর ও সংগীত করেছেন কেডি উজ্জ্বল।

রমনা কালী মন্দিরে গানটির ভিডিও পরিচালনা করেছেন লতা আচারিয়া। গানটি অধরা জাহানের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এই গান ছাড়াও মার্লিন আরও কিছু গানের কাজ করেছেন। তার মধ্যে রয়েছে, ‘সোহেল রানা বয়াতীর কথা ও সুরে এবং রানা আকন্দের সংগীত পরিচালনায় ‘ও চিল ও সোনালি ডানার চিল’ শিরোনামের একটি গান। এ ছাড়া শেখ সাদী খানের সুর ও সংগীত, মুন্সী ওয়াদুদের লেখা ‘চোখের এই লজ্জা আমার’ এবং রানা আকন্দের সুর ও সংগীত আয়োজনে ‘আমি তোমার কাছে মন্দ মানুষ’।

Share Now

এই বিভাগের আরও খবর