এবার নিজেদের মাঠে হেলাস ভেরোনার কাছে পয়েন্ট হারিয়ে ধাক্কা খেল জুভেন্টাস।
তুরিনোয় রবিবার রাতে ইতালির শীর্ষ লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় উভয় দল। প্রথমে পিছিয়ে পড়া জুভেন্টাসকে ৭৭তম মিনিটে গোল করে সমতায় ফেরান বদলি নামা সুইডিস রাইট-উইঙ্গার দিজান কুলুসেভস্কি।
এর আগের ম্যাচেও ক্রোতোনের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছিল জুভেন্টাস। চলতি লিগে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে তিনটিতেই ড্র করেছে লিগের গত নয় আসরের চ্যাম্পিয়নরা।
পাঁচ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে জুভেন্টাস। অপর দিকে ১২ শীর্ষে থাকা এসি মিলান এখন পর্যন্ত চার ম্যাচ খেলে সবকটিতেই জয় পেয়েছে।
এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠতে না পারায় ভেরোনার বিপক্ষেও ছিলেন না জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আক্রমণভাগে আলভারো মোরাতা ও পাওলো দিবালারা বেশ কয়েকবার গোলের সুযোগ পেলেও তা ব্যর্থ করে দেন অতিথি দলের গোলরক্ষক।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/