টি ২০ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেট মাঠে ফিরছেন সাকিব আল হাসান

আপডেট: October 26, 2020 |
print news

আগামী মাসে পাঁচ দল নিয়ে টি ২০ টুর্নামেন্ট শুরু হবে ।আগামী মাসে অনুষ্ঠিত এই টি ২০ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব আল হাসান।

২৯ অক্টোবর তার এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। টি ২০ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন তিনি।

দলের সঙ্গে অনুশীলন করবেন। শ্রীলংকা সফর না হওয়ায় তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। টি ২০ টুর্নামেন্টে কোনো বিদেশি ক্রিকেটার থাকবে না। রোববার ওয়ানডে ফাইনাল শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘পাঁচ দলের টুর্নামেন্টের জন্য আমরা স্পন্সরের জন্য আবেদন করব। তবে ক্রিকেটার বাছাই ড্রাফটের মাধ্যমে হবে নাকি আমরাই বাছাই করে দেব সেটা এখনও নিশ্চিত হয়নি। স্পন্সরদের আগ্রহের পর নির্ধারণ হবে। আমরা টিম বাড়াচ্ছি। তাতে আরও ৩০ জন নতুন ক্রিকেটার খেলার সুযোগ পাবে।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ নিয়ে তিনি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের মাধ্যমে দেখতে চেয়েছি কীভাবে সিরিজ আয়োজন করতে পারি। কি কি সমস্যা হতে পারে। ক্রিকেটারদের অনেক ইতিবাচক ঘটনা রয়েছে। তাসকিন, রুবেল হোসেনরা দারুণভাবে ফিরেছে। এছাড়া কিছু তরুণ ক্রিকেটার ভালো করেছে।’

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর