ব্রিটিশ প্রিন্স উইলিয়াম চলতি বছরের এপ্রিল মাসে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন। গোপনে তিনি চিকিৎসাও নিয়েছেন। তবে নিজে আক্রান্ত হওয়ার তথ্য জনসাধারণকে ওই সময় জানাতে চাননি। গতকাল রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো রাজপরিবারের বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে।
দ্য সান পত্রিকার এক প্রতিবেদনে প্রিন্স উইলিয়ামের বরাত দিয়ে বলা হয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার ছিল এবং আমি কাউকে চিন্তায় ফেলে দিতে চাইনি।
রাজভবনেই প্রিন্স উইলিয়ামের চিকিৎসা করানো হয়েছে। সেখানেও সরকারি নিয়ম মানা হয়েছে বলে দাবি করা হয়েছে। করোনায় আক্রান্ত অবস্থায় কোয়ারেন্টাইনে ছিলেন প্রিন্স উইলিয়াম। সূত্র: খালিজ টাইমস
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/