চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদাগেইটের কুখ্যাত মাদক ব্যবসায়ী ফরহাদ গাজী ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সাংবাদদিকদের গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ. কে. এম. দিদারুল আলম।
তিনি বলেন, ফরহাদ গাজীর ছত্রছায়ায় ওয়াপদা, খলিশাডুলী, টেকনিক্যালসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা হতো বলে আমাদের কাছে খবর আসে। পরে আমি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ফরহাদ গাজীর দেহ তল্লাশি করে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই।
দিদারুল আলম আরো বলেন, ফরহাদ গাজী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপকর্মের মূল হোতা। তাকে গ্রেফতারের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত তাকে সাজা দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার সাংবাদিকদের জানান, আসামি ফরহাদ গাজীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাই গ্রেফতার করা মাদক সেবনকারীকে ১টি মামলা রুজু করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ একশ’ টাকা অর্থদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান চলছে এবং চলবে।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/