যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন বাংলাদেশের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ বুধবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা নেই।
এর আগে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নির্ভর করে না, আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/