ট্রেনে কাটা পড়ে ঢাকার বনানী সৈনিক ক্লাব এলাকায় অজিত চৌধুরী (৬০) ও তার স্ত্রী মনীষা চৌধুরীর (৫০) মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রীর মৃত্যু আত্মহত্যা কিনা পুলিশ এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি।
বৃহস্পতিবার রাতে এই বিষয়ে বিমানবন্দর রেল-স্টেশন এর পুলিশ ফাঁড়ির (এএসআই) মো. মহিউদ্দিন জানান, সন্ধ্যা ৭টার দিকে বনানী সৈনিক ক্লাব এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়। পরে রাতে তাদের একমাত্র ছেলে অংকুর চৌধুরী তার পিতা-মাতার মরদেহ শনাক্ত করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে লোকজনের কাছে আমরা জানতে পেরেছি ঘটনার আগে ওই দম্পতি রেললাইনে বসে ছিল। এটি আত্মহত্যা কিনা এখনো জানতে পারিনি। মরদেহ দুটি বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়িতেই আছে।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/