বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও দেশের সেরা উইকেটরক্ষক মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর জানালেন তার ইচ্ছা একটি হাসপাতাল বানানো, যেখানে সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
নিজ নামে ‘এম আর ফাউন্ডেশন’ গঠন নিয়ে মুশফিক বলেন, ‘আমার অনেক আগে থেকেই চিন্তা ছিল এ রকম কিছু করার। কিন্তু এটার জন্য যে রকম সময় দরকার, সেটা পাচ্ছিলাম না।
খেলা নিয়ে এত ব্যস্ততা থাকি যে দু-তিন মাস সময় পাওয়া সত্যিই কঠিন। এখানে কাগজপত্রের অনেক কাজ থাকে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ করার ব্যাপার থাকে। করোনায় খেলা না হওয়ায় সময় পেলাম এটা নিয়ে কাজ করার। এখনো কিছু কাজ চলছে।
বৈশাখী নিউজ/ ফাজা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/