ডিম খেয়ে প্রাণ গেল যুবকের

আপডেট: November 15, 2020 |
print news

বন্ধুর সঙ্গে বাজি ধরে ডিম খেতে গিয়ে প্রাণ গেল সুভাস যাদব (৪২) নামের এক যুবকের। ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় গত ৪ নভেম্বর এ ঘটনা ঘটে।

জানা গেছে, বন্ধুকে নিয়ে মুরগির ডিম খেতে বিবিগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন ৪২ বছর বয়সী সুভাস। কথাবার্তার একপর্যায়ে তারা বাজি ধরেন, ৫০টি ডিম খেতে পারলে সুভাসকে দুই হাজার রুপি দেবেন তার বন্ধু।

শর্তমতো ডিম খাওয়া শুরু করেন সুভাস। ৪১টি ডিম খাওয়া শেষ, আরও একটি খেতে শুরু করেছিলেন। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি।

তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ পরেই মারা যান সুভাস।

চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত খাওয়ার কারণেই মারা গেছেন ওই ব্যক্তি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য বা অভিযোগ করেনি মৃতের পরিবার।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now