প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় শ্রমিক লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে গভীর শোক করেছেন ।শুক্রবার (২০ নভেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ফজলুল হক মন্টুর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক মন্টু ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/