ঢাকার উত্তরা থেকে ৩১টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট: November 22, 2020 |
print news

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম ঢাকার উত্তরা থেকে ৩১টি ককটেল উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)। তারা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি।রবিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের উত্তরা জোনাল টিম।

গত শুক্রবার (২০ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টর ১৩ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে একটি নির্মাণাধীন বাড়ির চতুর্থ তলা থেকে ৩১টি হাতবোমাসহ মো. মামুন পারভেজ ও মো. সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

 

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর