আলী যাকেরের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ

আপডেট: November 27, 2020 |
print news

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রায় চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেতা ও নির্দেশক আলী যাকের। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর