পি কে হালদারের দুর্নীতি মামলার সবশেষ অবস্থা জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।
২৬শে অক্টোবর দেশে আসামাত্র পি কে হালদারকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। শুনানিতে হাইকোর্ট মন্তব্য করে, দেশটা কি মগের মুল্লুক, কোটি কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে।
ইন্টারন্যাশনাল লিজিং থেকেই ১৫শ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে পিকে হালদারের বিরুদ্ধে। তিনি সব মিলিয়ে প্রায় ৩ হাজার ৫শ' কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে তথ্য রয়েছে। পি কে হালদার বর্তমানে কানাডায় আছেন।
এদিকে, পি কে হালদারকে গ্রেপ্তার করতে ইন্টারপোলে সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/