ইরাকের উত্তরাঞ্চলীয় দু’টি তেলক্ষেত্রে বোমা হামলা

আপডেট: December 10, 2020 |
print news

ইরাকের দু’টি তেলকূপে বোমা হামলার ঘটনা ঘটেছে। উত্তরাঞ্চলীয় কিরকুক শহরের খাবাজ তেলক্ষেত্রের ওই দু’টি তেলকূপে বোমা হামলার পর চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে।

তেলক্ষেত্রের কর্মকর্তারা এবং নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার জানিয়েছে, দমকল বাহিনী আগুন নেভানোর জন্য কাজ করছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। প্রতিদিন ২৫ হাজার ব্যারেল তেল খাবাজ তেলক্ষেত্র থেকে উত্তোলন করা হয়।

তেলকূপে বোমা হামলার পেছনে উগ্রবাদী গোষ্ঠী জড়িত বলে স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইরাকের শাফাক বার্তা সংস্থা।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর