বিশ্বকে অবাক করে দিয়ে নিজস্ব অর্থায়নে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ স্বপ্নের পদ্মাসেতুর সর্বশেষ স্প্যান আজ ১২ টা ২ মিনিটে বসানো হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মাসেতু আজ দৃশ্যমান।
তিনি বলেন একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারনেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/